বিশ্বনাথ সংবাদদাতা ঃ-
পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত বিশ্বনাথ উপজেলা ও পৌর এলাকার ২ শতাধিক বন্যার্ত পরিবার ‘বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকে’র আর্থিক সহযোগী পেয়েছেন। বুধবার (৬ জুলাই) সকালে পৌর শহরের ডাকবাংলা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান।
বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকে’র ট্রাস্টি সেবুল মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, মনিংস্টার ট্রাস্টের ট্রাস্টি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ,
বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকে’র ট্রাস্টি জালাল আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, কার্যকরি কমিটির সদস্য রফিকুল ইসলাম জুবায়ের। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপনের ব্যবস্থাপনায় আয়োজিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর সহায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম দুলাল, সংগঠক আলী আফসান দুলাল, গ্রামীন ভিউ মানবাধিকার সংস্থার বিশ্বনাথ উপজেলা সাবেক সাধারণ সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, আফিজ আলী, সজিব আহমদ, দুলাল আহমদ, ওয়াসিম আহমদ, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, আনোয়ার মিয়া, গৌছ আলী হাবিব প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ‘বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকে’ বিশ্বনাথের অসহায়-দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।