রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরে পীরগঞ্জে চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকা ও নীলফামারীর জলঢাকায় নিয়ে এক তরুণীকে ধর্ষণের দায়ে এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালতের বিচারক।
বুধবার দুপুরে রংপুরের নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম আলী আহমদে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামী তোজাম্মেল হোসেন আদালতে উপস্থিত ছিল। এই মামলায় অপর আসামী সিএনজি চালক জাকিরুল ইসলামকে খালাস দেয়া হয়েছে।
আদালত ও মামলা সূত্রে জানাগেছে, ২০২০ সালের ২৯ জুন পীরগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবাদ এলাকার এক তরুনীকে একই উপজেলার পাচগাছি এলাকার তোফাজ্জল ফকিরের পুত্র তোজাম্মেল হোসেন চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকা এবং নীলফামারীর জলঢাকায় নিয়ে ধর্ষণ করে। পরে এই ঘটনায় তরুণীর বাবা বাদি হয়ে পীরগঞ্জ থানায় নারী-শিশু নিযাতন দমন আইনে তোজাম্মেল ও সিএনজি চালক জাকিরুলের নামে একটি মামলা করেন। মামলার সাক্ষ প্রমান শেষে বুধবার রায় ঘোষণা করা হয়। রায়ে তোজ্জাম্মেল হোসেনকে দুটি ধারায় পৃথক পৃথক ভাবে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন আদালত । এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। মামলার অপর আসামীকে খালাস প্রদান করা হয়।
রাষ্টপক্ষের আইনজীবী ছিলেন তাজিবুর রহমান লাইজু বলেন রায়ে বাদি পক্ষ সন্তোষ্ট। আসামী পক্ষে আইনজীবী ছিলেন এ্যাড জাকিয়া আক্তার।