• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঋষি সম্প্রদায়ের পাশে বিশ্বনাথ সাংবাদিক ক্লাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৬, ২০২২, ১৩:১০ অপরাহ্ণ
ঋষি সম্প্রদায়ের পাশে  বিশ্বনাথ সাংবাদিক ক্লাব

আনহার বিন সাইদ ঃ-
বিশ্বনাথের ঋষি সম্প্রদায়ের ( মুচি)
বন্যায় ক্ষতিগ্রস্হ বিশ্বনাথে কর্মরত
৬জকে বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে একটি অনুষ্ঠান ৫ জুলাই মঙ্গলবার বিকেলে বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের অস্হায়ী কার্যালয়ে সাংবাদিক ক্লাবের আহবায়ক মোঃ শাহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশ্বনাথের টেংরা আলীপাড়ার কৃতি সন্তান সমাজসেবক সৌদিআরব প্রবাসী আলহাজ্ব দুলাল আহমদ।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,
জনপ্রিয় চ্যানাল এসএন বি’র পরিচালক ধারাভায্যকার ও সংগঠক এ কে এম তুহেম।

এতে প্রধান অতিথি সমাজসেবক আলহাজ্ব দুলাল আহমদ তার বক্তব্যে, কবি নজরুলের একটি উক্তি তুলেধরে বলেন, যতদিন এই পৃথিবীতে মায়া মহব্বত মানুষে মানুষে ভালবাসা থাকবে ততদিন এই পৃথিবীতে মানবতা থাকবে।
তিনি বলেন, মানুষ হিসাবে আমরা সবই সমান, সমাজের কোনো পেশাকে ছোট করো দেখা উচিত নয়।

বিশ্বনাথ সাংবাদিক ক্লাব সমাজের এমন সম্প্রদায়ের মানুষকে মূল্যায়ণ ও তাদের পাশে দাঁড়িছে তা সমাজ ও মানবতার জন্য শিক্ষনীয় বিষয় বলে তিনি প্রকাশ করেন।
এমন মানবতাবাদী উদ্যোগের জন্য বিশ্বনাথ সাংবাদিক ক্লাবকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান এবং ক্লাবকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রধান বক্তার বক্তব্যে জনপ্রিয় চ্যানাল এস এনবি টিভির পরিচালক ধারাভায্যকার
এ কে এম তুহেম বলেন, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের এ উদ্যোগ ব্যতিক্রমধর্মী। মানুষ হিসাবে সমাজে যাদের কোনো মূল্যাণ নেই! অথচ তারাও মানুষ ! এমন অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বিশ্বনাথ সাংবাদিক ক্লাব! এ থেকে তিনি সবাইকে শিক্ষা গ্রহণ করার আহবান জানান।

এতে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের সদস্য রফিক আহমদ ,আনহার বিন সাইদ
, শিক্ষাবিদ তৌফিক চৌধুরী,
বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক সুমন আহমদ।

উপস্হিন ছিলেন, আরিফুল ইসলাম, এ আর রুবেল প্রমুখ।