• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পটু্য়াখালী-৩ আসনের জনগণ ও আইনজীবীদের ঈদুল আযহার শুভেচ্ছা ফোরকান মিঞার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৬, ২০২২, ০৪:১৪ পূর্বাহ্ণ
পটু্য়াখালী-৩ আসনের জনগণ ও আইনজীবীদের ঈদুল আযহার শুভেচ্ছা ফোরকান মিঞার

স্টাফ রিপোর্টার :
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সর্বস্তরের জনগণ ও দেশের সকল আইনজীবীদের ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, পটু্য়াখালী-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য, ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২৪ সালের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলের মনোনয়ন প্রত্যাশী, দশমিনার কৃতিসন্তান ও ক্লিন ইমেজের রাজনৈতিক নেতা অ্যাডভোকেট মোহাম্মাদ ফোরকান মিঞা।
এক শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট মো. ফোরকান মিঞা বলেন,
মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। ‘আযহা’ অর্থ কোরবানি বা উৎসর্গ করা। ঈদুল আযহা উৎসবের সঙ্গে মিশে আছে চরম ত্যাগ ও প্রভুপ্রেমের পরাকাষ্ঠা।
মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আঃ) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আঃ) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অসীম আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসে অতুলনীয়।
কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে। আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। ত্যাগের শিক্ষা ব্যক্তি জীবনে প্রতিফলিত হলেই সমাজে প্রতিষ্ঠিত হবে শান্তি সৌহার্দ।
ফোরকান মিঞা বলেন, ঈদুল আযহার এই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় গলাচিপা-দশমিনাবাসীসহ সকল আইনজীবী ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করি।
তিনি আরো বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সূত্র মতে বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি দারিদ্র্যের হার পটুয়াখালীর দশমিনা উপজেলায়। যার হার ৫২ দশমিক ৮ শতাংশ। উপজেলার জনগোষ্ঠীর অর্ধেকের বেশি মানুষ দরিদ্র। আসুন এই ত্যাগের দিনে আমরা শপথ করি, আমাদের দরিদ্র এই উপজেলাসহ গলাচিপাবাসীর জীবনমান উন্নয়নে কাজ করবো। তাদের সুখেদুঃখে সব সময় তাদের পাশে থাকবো।

আসুন আমরা ভেদাভেদ ভুলে গলাচিপা-দশমিনাবাসীর কল্যাণে কাজ করি। আমি আবারও গলাচিপা-দশমিনাবাসী ও আমার সকল প্রিয় সহকর্মী আইনজীবী ভাইদের জানাচ্ছি পবিত্র ঈদু্ল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।