কুয়াকাটা প্রতিনিধ
কুয়াকাটা পৌরসভার উদ্যোগে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপলক্ষে ১০ কেজি করে ৩ হাজার ৮৮ জন হতদরিদ্রের লোকের মাঝে চাল বিতরণ করা হয়। আজ সকাল দশটায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার দেন পৌর মেয়র মোহাম্মদ আনোয়ার হাওলাদার । এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর প্যানেল মেয়র কাউন্সিলর মনির শরীফ ,কাউন্সিলর ফজলুল হক খান ,হাবিব শরীফ ,মুজিবুর রহমান । সংরক্ষিত মহিলা কাউন্সিলরের মধ্যে উপস্থিত ছিলেন ময়না বেগম ,তাসলিমা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।কুয়াকাটা পৌরসভার নয়টি ওয়ার্ডের উপকার ভুগীরা চাল হাতে পেয়ে খুশি হয়ে বাড়িতে ফিরে যান । ৩ ওয়ার্ডের বাসিন্দা কবির হোসেন বলেন এই সময়ে কাম কাজ বন্ধ সংসারে অভাব । অবরোধ চলছে সমুদ্রে ১০ কেজি চাল খুব দরকার ছিল কিছুদিন হয়তো আমরা চলতে পারব। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকেও পৌরসভার মেয়র মহোদয় কে প্রতি বছর যেন আমাদের পাশে থাকে।