প্রতিনিধিঃ-
মুন্সিবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ’কে
এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দক্ষিণ সুরমা ও বিশ্বনাথ উপজেলার যৌথ অধিবাসীদের নিয়ে মুন্সিবাজারে এলাকার বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ৭ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার মুন্সিরবাজারস্থ আধুনিক সমাজকল্যাণ সংস্থার অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে মুন্সিবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ’কে এর সভাপতি গোলাম রব্বানী বাবরের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ’কে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবেদ চৌধুরী।
অনুষ্ঠানটি আধুনিক সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল হক ইকবাল, আধুনিক সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাফিজ, তেতলী ইউনিয়ন ডেভেলাপমেন্ট সোসাইটির সভাপতি
ডাঃ গিয়াস উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক মোঃ শাহিন উদ্দিন,
হযরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া মডেল মাদরাসার প্রিন্সিপাল আব্দুর রহমান সিদ্দিকী, ইঞ্জিনিয়ার সুরমান আলী, সততা সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি দেলওয়ার আহমদ, সাধারণ সম্পাদক আলী হোসেন, মুন্সিরবাজার সমাজকল্যাণ সংস্থার সভাপতি ডাঃ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুর রাকিব, তেতলী ইউপির ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল জলিল তালুকদার, বিশিষ্ট মুরব্বী সাইস্তা মিয়া, ইউনুছ মিয়া, সিরাজ আহমদ, কামালবাজার ফাজিল মাদরাসার প্রভাষক জুবায়ের আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের সদস্য আনহার বিন সাঈদ, আধুনিক সমাজ কল্যাণ সংস্হার সাবেক সভাপতি আব্দুর রব, অর্থ সম্পাদক আবু সাহেদ চৌধুরী সুহিন, সদস্য সুহেব আহমদ, শাওন আহমদ, আব্দুল হান্নান, মিনহাজুল ইসলাম,
সমাজসেবী শাওন আহমদ, বশর মিয়া, সুহিন আহমদ চৌধুরী, জাহেদ খান, জাহেদ চৌধুরী, আফজল আহমদ, হাফিজ ইমরান আহমদ, আব্দুল হান্নান, কামাল আহমদ, আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে মুন্সিবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ’কে এর পক্ষ থেকে তেতলী ইউনিয়ন, কামালবাজার ও অংলকারি ইউনিয়নের বন্যার্ত তিন শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।