• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের বেনাপোল হতে ডিবির অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার-০২।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৮, ২০২২, ১৪:১৯ অপরাহ্ণ
যশোরের বেনাপোল হতে ডিবির অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার-০২।

আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি :যশোর বেনাপোল হতে
জেলা গোয়েন্দা শাখার এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে একটি টিম ইং ০৮/০৭/২০২২ তারিখ বিকাল ১৪:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামস্থ ধৃত আসামী জোসনা (৪৫) এর বসতবাড়ির দক্ষিন দোয়ারী একতলা বিল্ডিং ঘরের পূর্ব পাশে রুমের ভিতরে খাটের নিচে মাটিতে পুতে রাখা ১০ কেজি গাঁজা এবং একই টিম ০৮/০৭/২০২২ তারিখ ১৬:০০ ঘটিকার সময় গোপন সংবাদের বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রামস্থ আসামী মোঃ সুলতান ঢালী (৩৮), পিতামৃত- মরু ঢালী এর একতলা ভবনের ৩রুম বিশিষ্ট বসত বাড়ির পশ্চিম পার্শ্বের রুমের মধ্যে ০৫ কেজি সর্বমোট ১৫ কেজি গাঁজা উদ্ধার পৃথক ঘটনায় ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ
১। মোছাঃ জোসনা(৪৫), স্বামী- সামছুর রহমান, পিতা- আলী হোসেন,
২। মোঃ সুলতান ঢালী (৩৮), পিতামৃত- মরু ঢালী, উভয়সাং- বোয়ালিয়া পশ্চিমপাড়া, থানা- বোনাপোল পোর্ট, জেলা- যশোর।