সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জাতীর জনকের স্বপ্ন পূরণে দেশের প্রান্তিক ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনা মূল্যে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যলয়ে কৃষক ও চাষীদের নিয়ে খরিক (২) ২০২২-২৩ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় উফসী আমন ধান উৎপাদন বৃদ্ধির শুভ উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মু. শাহি শাহ।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আজু আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. কাজী আবদুল মমিন, এমপি প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মাহবুব হাসান দুধা, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, গজালিয়া ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য প্রতি বিঘায় জমিতে প্রত্যেক চাষীদেরকে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি এম ওপি রাসায়নিক সার প্রদান করা হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে শত শত কৃষক ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।