• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার ছাত্রনেতাকে দেখতে যান সাংসদ পংকজ নাথ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৯, ২০২২, ১৫:২৩ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার ছাত্রনেতাকে দেখতে যান সাংসদ পংকজ নাথ

। মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ঃ মেহেন্দিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডে সন্ত্রাসী জাহাঙ্গীর বাহিনীর দূর্ধর্ষ হামলায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা মেহেদি হাসান(২২)কে দেখতে আজ সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান বরিশাল-৪ আসনের সংসদ সদস্য কর্মীবান্ধব নেতা পংকজ নাথ। এসময় সাংসদ পংকজ নাথ মেহেদি হাসানের চিকিৎসার খোঁজখবর নেয় এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। উল্লেখ্য গত-৪ জুলাই সন্ধ্যায় মেহেদি হাসানকে সন্ত্রাসী কাউন্সিলর জাহাঙ্গীরের নেতৃত্বে ১৫/২০ জনের সন্ত্রাসী বাহিনী চরহোগলা গ্রাম থেকে তুলে নিয়ে রক্তাক্ত জখম করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।