স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের ঐতিহ্যবাহী এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুন:মিলন অনুষ্ঠিত হয়েছে।
এসএসসি ২০০৫ ব্যাচের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করে।
আজ সোমবার (১১ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরের মহিলা ক্রীড়া কমপ্রেক্সে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাণবন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষকদের পাশাপাশি ২০০৫ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বক্তব্যে শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের নানা স্মৃতিচারণ করেন। সুন্দর আগামী গড়তে শ্রদ্ধেয় শিক্ষকদের দোয়া ও সহযোগীতা কামনা করেন।
শিক্ষকরা বলেন, মডেল স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে বিশেষ ভূমিকা রাখছেন। সরকারি বেসরকারি নানা খাতে তাদের অবদান অনেক। এসএসসি ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের কর্মময় জীবনের সাফল্য কামনা করে সকলের প্রতি ধন্যবাদ জানান শ্রদ্ধেয় শিক্ষকগণ। #