বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির ঈদ পুনর্মিলনী ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ জুলাই) সকাল ১১ টায় টিএন্ডটি সড়ক সংলগ্ন হারুন সিকদারের বাসভবনে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হারুন-অর-রশিদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাঃ শহীদ হাসান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রুহুল আমিন জোমাদ্দার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মসিউর রহমান মাসুদ, আব্দুস শুকুর বাচ্চু নেগাবান, পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, বিএনপি নেতা অহিদুল ইসলাম স্বপন শিকদার, এড. মজিবর রহমান মোল্লা, আলাউদ্দিন জজ, হুমায়ুন কবির জলিল মাস্টার, মাহতাব উদ্দিন সানির, কবির সন্যামত, আলাউদ্দিন মোল্লা, এড. মতিউর রহমান সেন্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাজিব, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক কামরুল হুদা সুমন, মাসুদ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মোল্লা, আবুল কালাম শামীম, নিজাম উদ্দিন মোল্লা প্রমূখ।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।