সঞ্জিব দাস, গলাচিপা , (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলাধীন উলানিয়া বন্দরে “শেখ রাসেল স্কোয়ার” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ১২ জুলাই মঙ্গলবার পটুয়াখালী জেলার গলাচিপার উপজেলাধীন উলানিয়া বন্দরে “শেখ রাসেল স্কোয়ার” এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে রতনদি তালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান এর সভাপতিত্বে এবং এবং রতনদি তালতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার হাওলাদার এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জনাব এস এম শাহজাদা মাননীয় সংসদ সদস্য ১১৩, পটুয়াখালী-৩ বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক সন্তোষ কুমার দে, সভাপতি, গলাচিপা উপজেলা আওয়ামী লীগ। বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম মোস্তফা টিটো, সাধারণ সম্পাদক, গলাচিপা উপজেলা আওয়ামী লীগ। জনাব মুঃ সাহিন, চেয়ারম্যান, গলাচিপা উপজেলা পরিষদ। প্রধান আলোচক ছিলেন জনাব মোঃ হারুন অর রশিদ মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান, গলাচিপা, সদস্য জেলা আওয়ামী লীগ,পটুয়াখালী সহ প্রায় শতাধিক লোক উপস্থিত ছিলেন।