• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় তিন শতাধিক অসহায় পরিবারে কুরবানির মাংস বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৩, ২০২২, ১২:২৫ অপরাহ্ণ
বানারীপাড়ায় তিন শতাধিক অসহায় পরিবারে কুরবানির মাংস বিতরণ

জি.এম রিপন,বানারীপাড়া
বরিশালের বানারীপাড়ায় এই প্রথম কুরবানি দিতে না পারা তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কেয়ার নামের একটি সাহায্য সংস্থা। সোমবার উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের মসজিদবাড়ি গ্রামে ডলার এডে. অস্ট্রেলিয়ার অর্থায়নে কেয়ার নামের একটি সাহায্য সংস্থার অফিস চত্তরে অত্যান্ত সুশৃংঙ্খল ভাবে এ কুরবানির মাংস বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে সৈয়কাঠী ইউনিয়ন ইসলামিয়া কলেজ ও নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং কেয়ার’র পরিচালক মো.জাহিদুল ইসলাম এলাকার কুরবানী না দেয়া তিন শতাধিক পরিবারে দুই কেজি করে কুরবানীর মাংস বিতরণ করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, সৈয়দকাঠী ইউনিয়নের মসজিদবাড়ি এলাকার বিশিষ্ট সমাজ সেবক মো. জাহিদুল ইসলাম এর আগে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ২০০২ সালে সৈয়কাঠী ইউনিয়ন ইসলামিয়া কলেজ ও ২০০৪ সালে সৈয়দকাঠী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠাতা করেন। প্রতিষ্ঠার পর থেকেই তিনি নিজস্ব অর্থায়নে তার এ শিক্ষা প্রতিষ্ঠান দু’টির সকল শিক্ষক ও কর্মচারীদের মাসিক বেতন-ভাতা প্রদান করে আসছিলেন। এছাড়া ধারাবাহিক ভাবে ওই শিক্ষা প্রতিষ্ঠান দু’টির বার্ষিক ফলাফল ভাল হওয়ার কারণে ২০২০ সালে সৈয়কাঠী ইউনিয়ন ইসলামিয়া কলেজ ও ২০২২ সালে সৈয়দকাঠী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় সরকারী ভাবে জাতীয়করণ (এমপিওভূক্ত) করা হয়।

এছাড়াও জাহিদ হোসেন সম্প্রতি তার কেয়ার সংস্থার মাধ্যমে বিভিন্ন এলাকার দৃষ্টি প্রতিবন্ধীদের চোখের আলো ফিরে পেতে ও বৃদ্ধদের ছোখের সানি অপারেশনসহ ‘ফ্রি’ চিকিৎসা ক্যাম্পে’র ব্যবস্থা করার পাশাপাশি এলাকার অসহায়দের নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। তার এ সব মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, সৈয়দকাঠী ইউনিয়ন ইসলামিয়া কলেজের প্রবাষক মো.আব্দুল বকী। তিনি বিশিষ্ট সমাজ সেবক মো.জাহিদ হোসেনেরমত দেশের বিত্তবানদের নিজ এলাকার অসহায়দের সাহায্য-সহযোগীতা করার আহবান জানান।