• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের আগের দিন গলায় ফাঁস দিলো কনে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৩, ২০২২, ১৮:৩৯ অপরাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ বিয়ের ধার্য তারিখের আগের দিন লিজা আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত লিজা বরিশালের গৌরনদী উপজেলার বেঁজগাতি গ্রামের আব্দুল হক সরদারের কন্যা। সে বার্থী কলেজের একাদশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্রী ছিলো।
নিহতের পরিবারের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার এসআই মোঃ শাহ্জাহান জানান, বুধবার বিকেল তিনটার দিকে বসতঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় কলেজ ছাত্রী লিজা। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। খবরপেয়ে ওইদিন সন্ধ্যায় নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। তবে বিয়ের আগের দিন কি কারনে কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।