বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জে মারধর ঠেকাতে গেলে ভাড়াটে মোটর সাইকেল চালককে কুপিয়ে জখম করা হয়েছে। আহত রাসেল হাওলাদার (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
মঙ্গলবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের সাবেক এসপি মতিনের বাড়ি সংলগ্ন মোল্লা বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।
হাসপাতাল সুত্রে জানা যায়, বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে বসে অটোচালক ইমরানের সাথে শ্যামপুর গ্রামের সেনাবাহিনীর সৈনিক রবিন হাওলাদার, আল আমিন হাওলাদার ও রাসেল মাঝির কথাকাটাকাটি হয়। তার জের ধরে অটোচালক ইমরান তার অটো গাড়ি নিয়ে বোতরা বাজারে যাবার পথে মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার সময় রবিন, আল আমিন ও রাসেলরা ধারাল অস্ত্র নিয়ে তার পথরোধ করে হামলা করে। এসময় একই স্থান থেকে যাবার পথে ভাড়াটে মোটর সাইল চালক রাসেল তাকে বাঁচাতে গেল রবিন তার হাতে থাকা চাপাতি দিয়ে কোপ দিলে পেট কেটে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর শতশত স্থানীয় জনতা হামলার বিচারের দাবিতে বিক্ষোভ করেন।