দানিসুর রহমান লিমন-
বরিশালের বাকেরগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে সাবেক চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব এইচ এম হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বাদ আসর বাকেরগঞ্জ সদর রোডস্থ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান কাবেল, ইউপি সদস্য কামাল হাওলাদার প্রমূখ।
দোয়া ও মিলাদ অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।