• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বহিস্কার, শহরে অানন্দ মি‌ছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৫, ২০২২, ১৬:৩৩ অপরাহ্ণ
গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বহিস্কার, শহরে অানন্দ মি‌ছিল

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : শৃংখলা পরিপন্থি কার্যাকলাপে জড়িত থাকার দায়ে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান পিয়ালকে দল থেকে বহিস্কার করা হয়েছে। এ ঘটনায় দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের অপর অংশ গোপালগঞ্জ শহরে অানন্দ মি‌ছিল হয়েছে।

গত ১৪ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচায্য স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

পত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃংখলা পরিপন্থি কার্যাকলাপে জড়িত থাকায় মো: আতাউর রহমান পিয়ালকে (সাধারন সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, গোপালগঞ্জ জেলা শাখা) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিস্কার করা হলো।

জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক অাতাউর রহমান পিয়ালকে দল থেকে বহিস্কার করায় প্রধানমন্ত্রীকে স্বাগত ও ধন্যবাদ জানিয়ে জেলা শহরের অানন্দ মিছিল করে জেলা ছাত্রলীগের একাংশ। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতা এবং ক‌র্মিরা অংশ নেয়।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি মো: নিউটন মোল্লার সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে এমন একটি সংবাদ স্যোসাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। তি‌নি জানান, আমি বহিস্কারের বিষয়টি নিশ্চিত হয়েছি। একটি মারামারির ঘটনায় তাকে বহিস্কার করা হয়েছে বলে শুনেছি। #