• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নুরুল ইসলাম ছিলেন দেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পোদ্যোক্তা ও সাহসের বাতিঘর- পৌর মেয়র সুভাষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৫, ২০২২, ১২:১৫ অপরাহ্ণ
নুরুল ইসলাম ছিলেন দেশের অন্যতম শ্রেষ্ঠ  শিল্পোদ্যোক্তা ও সাহসের বাতিঘর- পৌর মেয়র সুভাষ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
দৈনিক যুগান্তর পত্রিকা-টেলিভিশন ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন দেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পোদ্যোক্তা ও সাহসের বাতিঘর। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বানারীপাড়া পৌরসভা মিলনায়তনে দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ আয়োজিত দৈনিক যুগান্তর পত্রিকা-টেলিভিশন ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল এ কথা বলেন। এসময় তিনি বলেন, নুরুল ইসলাম একন জন সফল শিল্প উদ্যোক্তা হিসেবে দেশের উন্নয়নে আজীবন সংগ্রাম করে গেছেন। তার কর্মজীবনের সকল ভাল কাজের জন্য পরোপারে গিয়েও বেচে থাকবেন এদশের মানুষের হ্নিদয়ে। তার আত্মার মাগফিরাত কামনা করে পৌর মেয়র বলেন, কর্মবীর নুরুল ইসলাম বেচে থাকা কালিন সময় ৪১টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোর পাশাপাশি জীবনের শেষ মূহুর্তে এসে দেশের মানুষের উন্নত চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্মানের উদ্যোগ নিয়েছিলেন। তার সেই হাসপাতালটি নির্মানের জন্য পরিবারের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

দৈনিক যুগান্তর পত্রিকার বানারীপাড়া উপজেলা প্রতিনিধি এস.এম গোলাম মাহমুদ রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বানারীপাড়া থানার ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.ফকরুল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস.মিজানুল ইসলাম, এম.এ.লতিফ বহুমূখী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহামুদুল হাসান, সরকারী বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো.আব্দুর রহমান, উপজেলা অটো রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মো.আনিচুর রহমান, জেলা মাহিন্দ্রা-আলফা শ্রমিক ইউনিয়নের নির্বাচিত মেম্বর ও বানারীপাড়া পৌর শ্রমিক লীগের সভাপতি মো.আবুল কালাম, নিউজ পেপার এজেন্ট মো.গোলাম মোস্তফা প্রমূখ।
সভা শেষে দৈনিক যুগান্তর পত্রিকা-টেলিভিশন ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।