• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নেহা গ্রুপ কর্তৃক মেম্বার আব্দুল ওদুদ সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৫, ২০২২, ১৭:১০ অপরাহ্ণ
নেহা গ্রুপ কর্তৃক মেম্বার আব্দুল ওদুদ সংবর্ধিত

বিশ্বনাথের অলংকারি ইউনিয়ন পরিষদের মেম্বার ও পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওদুদ মেম্বারকে যুক্তরাজ্য গমণ উপলক্ষে নেহা গ্রুপ কর্তৃক এক সংবর্ধণা প্রদান করা হয়েছে ১৫ জুলাই শুক্রবার বিশ্বনাথ নতুন বাজারে।

সংবর্ধণা অনুষ্ঠানটি নেহা গ্রুপের চেয়ারম্যান কমিশনার আব্দুল মতিন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও বিশ্বনাথ বাজারের বিশিষ্ট ব্যবসায়ি আব্দুস সোবহান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক
মোঃ শাহিন উদ্দিন,

বিশ্বনাথ পৌর আওয়ালী লীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল হাই আবুল,
শিক্ষাবিদ তৌফিক চৌধুরী,

এতে অন্যানোর মধ্যে উপস্হিত ছিলেন, ছাত্রলীগ কর্মী জালাল আহমদ ও জুয়েল আহমদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেম্বার ব্যবসায়ি আব্দুস সোবহান বলেন, মেম্বার আব্দুল ওদুদ একজন সফল উদ্যোক্তা।
তিনি এদিকে জনপ্রতিনিধি অন্যদিকে একজন সফল ব্যবসায়ি।

তিনি বলেন, এমন ধরণের একজন মানুষ থেকে দেশ ও জাতি কল্যাণ লাভ করতে পারে। প্রধান অতিথি আব্দুস সোবহান মেম্বার আব্দুল ওদুদের প্রতি আহবান জানান তিনি যেন প্রবাসের যাত্রা শেষে আবারও স্বদেশে এসে এলাকার কল্যাণে নিয়োজিত হওয়ার মানুসিকতা রাখেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক
মোঃ শাহিন উদ্দিন বলেন, মেম্বার
আব্দুল ওদুদ একজন জনপ্রতিনিধি
এবং অন্যদিকে একজন রাজনীতিবিদ।
শাহিন উদ্দিন বলেন, মেম্বার আব্দুল ওদুদ প্রবাসে থাকেন আর স্বদেশে থাকেন, স্বদেশবাসীর কল্যাণ যেন হৃদয় থেকে ভূলে না যায়, সেদিকটির প্রতি খেয়াল রাখার আহবান জানান।

নেহা গ্রুপের অন্যতম সদস্য পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল হাই আবুল উক্ত সংবর্ধণা আয়োজনের জন্য নেহা গ্রুপের চেয়ারম্যান কমিশনার আব্দুল মতিন রনিকে ধন্যবাদ জানিয়েছেন।

শিক্ষাবিদ তৌফিক চৌধুরী মেম্বার আব্দুল ওদুদকে যুক্তরাজ্য সফরের জন্য আন্তরিক ধন্যবাদ জানান ও সুস্বাস্থ্য কামনা করেন।

সভাপতির বক্তব্যে নেহা গ্রুপের চেয়ারম্যান কমিশনার আব্দুল মতিন রনি বলেন, মেম্বার আব্দুল ওদুদ হচ্ছেন আমার এক অভিভাবক।

আমি যাই করি মেম্বার আব্দুল ওদুদের পরামর্শ মোতাবেক করে থাকি। আব্দুল মতিন বলেন, মেম্বার আব্দুল ওদুদ হচ্ছেন, নেহা গ্রুপের উপদেষ্ঠা পরিষদের চেয়ারম্যান। আব্দুল মতিন উপস্হিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবর্ধিত ব্যক্তিত্ব আব্দুল ওদুদ মেম্বার বলেন, নেহা গ্রুপের চেয়ারম্যান কমিশনার আব্দুল মতিন রনির কাছে আমি ঋণী তিনি আজকে এ সংবর্ধণার মাধ্যে আমাকে সম্মানিত করায় ।তিনি উপস্হিত সকল অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

পরিশেষে অতিথিবৃন্দ সংবর্ধিত মেহমান মেম্বার আব্দুল ওদুদের হাতে ক্রেস্ট প্রদান করেন।