• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে নিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহসানকে ইতালি আওয়ামী লীগের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৫, ২০২২, ১৩:৪৫ অপরাহ্ণ
রোমে নিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহসানকে ইতালি আওয়ামী লীগের শুভেচ্ছা

ইতালি প্রতিনিধিঃ
ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান সচিব/ গ্রেট এ রাষ্ট্রদূত হিসেবে পদোন্নতি পাওয়ায় বৃহস্পতিবার বিকালৈ ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি হাবীব চৌধুরী এবং ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাদিউল ইসলামোর নেতৃত্বে মান্যবর রাষ্ট্রদূত কে ফুল দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলো প্রচার সম্পাদক মান্নান মাদবর মঞ্জু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বাবু ঢালি, সম্মানিত সদস্য জহিরুল ইসলাম, ফারুক ফরাজী,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, রোম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আবদুল্লাহ রফিক এবং ইতালি যুবলীগের সদস্য সৈয়দ সুমন।