• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুবাষির্কী পালিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৫, ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ণ
হিজলায় যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুবাষির্কী পালিত।

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় যমুনা গ্রুপের চেয়ারম্যানে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম(বাবুল) এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তিনি দৈনিক যুগান্তার পত্রিকা সহ অশংখ্য প্রতিষ্ঠান গড়ে তুলেন।দৈনিক যুগান্তার পত্রিকার স্বপ্নদ্রষ্টার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেলা ১১ টার সময় হিজলা প্রেসক্লাব সভাকক্ষে দোয়া মিলাদের আয়োজন করা হয়।হিজলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তার পত্রিকার উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন এর আয়োজনে দোয়া মিলাদে মোনাজাত পরিচালনা করে উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল গনি।এ সময় উপস্তিত ছিলেন হিজলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুমনুর রহমান সোহাগ,রির্পোটাস ইউনিটির সভাপতি কাজী নজরুল ইসলাম,মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক মাহাবুবুল আলম সুমন তালুকদার,এশিয়ান টিভির প্রতিনিধি মিলন সরদার সহ হিজলার বিভিন্ন অনলাইন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্তিত ছিলেন।