• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইলিশা লঞ্চঘাটে ঘাট টিকেট বিক্রিতে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৬, ২০২২, ১৪:৩২ অপরাহ্ণ
ইলিশা লঞ্চঘাটে ঘাট টিকেট  বিক্রিতে অনিয়মের অভিযোগ

মো. ইসমাইল ভোলা।

ভোলা ইলিশা লঞ্চঘাটের ঘাট টিকেটে পাঁচ টাকা লেখা থাকলেও যাত্রীদের কাছ থেকে ১০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৬ জুলাই) দুপুরে ২ টায়ার সময় ইলিশা লঞ্চ ঘাটে এ অনিয়ম দেখা গেছে। টিকেট এর টাকা নিলেও অনেক যাত্রীকে দিচ্ছে না টিকেট।

ঢাকাগামী এ্যাডভেঞ্চার- ৬ লঞ্চের একাধিক যাত্রী অভিযোগ করে বলেন, আমাদের থেকে ৫ টাকার ঘাট টিকেট ১০ টাকা রেখেছে। আমরা ঘাট টিকেট চাইলে টিকেট কাউন্টারে থাকা হারুনসহ কয়েক জন টিকেট ভয়ে আমাদের গালমন্দ করেন।

কর্ণফুলী ০১ এর ঢাকাগামী যাত্রী মোহাম্মদ ওমর ফারুক বলেন, আমাকে টিকেট ই দেয় নাই, ১০ টাকা নিয়ে বলছে চলে যান। আমি ৫ টাকা খুঁজলে টিকেট ভয়েরা আমাকে মারতে আসছিল।

একই লঞ্চের আরও এক যাত্রী বলেন, ঘাট টিকেরট জন প্রতি ১০ টাকা করে নিয়েছে। কি করমু তাদের ব্যবহার খারাপ তাই ভয়ে কথা বারাবাড়ি করি নাই।

ইলিশা লঞ্চ ঘাটের ইজারাদার মোহাম্মদ সোহরাওয়ার্দী সাথে মোবাইল ফোন কথা বললে তিনি জানান, আমর অউপস্থিতে ১০ টাকা নেয়। আমি ঘাটে থাকতে অনিয়ম হতে দেই না।