বিশ্বনাথের অলংকারি ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ’কের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্হ ইউনিয়নের সাতশত গরীব ও অসহায়দের মধ্যে প্রত্যেককে নগদ এক হাজার টাকা করে সাতশত প্রদান করেছে।
এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠান ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী অলংকারি ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান মরহুম সরফরাজ আলী সফা মিয়ার সুযোগ্য সন্তান এম. এ. মল্লিকের সভাপতিত্বে এবং ট্রাস্টের সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক গয়াছ মিয়ার সঞ্চালনায় ১৬ জুলাই শনিবার দুপুরে অলংকারি পৌদনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ প্রান্তের বাবরু মিয়ার শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল মোঃ রফিকুল ইসলাম,
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল,
প্রাইম ব্যাংক লিমিটেডের আই. বি. বি. সিলেট আম্ভরখানা শাখার ব্যপস্হাপক সাবেক ছাত্রনেতা তাজ উদ্দিন আহমেদ,
অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুজ্জামান সমছু মিয়া,
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সিতার মিয়া, সিলেট লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি কবি, সাংবাদিক নাজমুল ইসলাম মকবুল, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক মোঃ শাহিন উদ্দিন।
এতে অন্যানোর মধ্যে উপস্হিত ছিলেন, অলংকারি ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ’কের সম্মানিত সদস্য মদরিছ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল ওদুদ,
রামধানা গ্রামের বিশিষ্ট মুরব্বী ব্যবসায়ি আবু লেইছ, টেংরা লতিফিয়া ইসলামি সুন্নি সমাজকল্যাণ সংস্হার সভাপতি শিপন আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজের ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার
মোঃ রফিকুল ইসলাম বলেন, ১৯৭১
সালে মহান স্বাধীনতা সংগ্রামে আমাদের প্রবাসীদের অবদান ছিল উল্লেখযোগ্য। প্রবাসীরা বাংলাদেশের যে কোনো দু’সময়ে স্বদেশবাসীর পাশে দাঁড়ান।
তিনি বলেন, এ বন্যায় কেউ বলতে পারবেনা যে তার কোনো আত্নীয়স্বজন কোনো সাহায্য নেয়নি। যারা ভালো অবস্হানে ছিল তারাও এসময়ে বাধ্য করেছিল সাহায্য নিতে এটা কোনো লজ্জার বিষয় নয়।
আজকে যে, ট্রাস্ট অত্র এলাকার বন্যায় ক্ষতিগ্রস্হ মানুষের পাশে এসে দাড়িয়েছেন তারা নিঃসন্দে উত্তম কাজ করছেন।
অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেলের একটি কথাকে তিনি সমর্থন জানিয়ে বলেন, চেয়ারম্যান সাহেবের এ প্রস্তাবের সাথে আমি একমত। আগামীতে উক্ত ট্রাস্টের নেতৃবৃন্দ এলাকার ক্ষতিগ্রস্হ মানুষের পূর্ণবাসনে এগিয়ে আসার তিনি আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল বলেন,এ ট্রাস্ট নিঃসন্দেহে অলংকারি ইউনিয়নের মানুষের জন্য ভালো কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আমি দাবী রাখবো বন্যায় পরবর্তী ক্ষতি গ্রস্হ মানুষের পূর্ণবাসনে দিকে নজর দেবার রাখার জন্য ট্রাস্ট নেতৃবৃন্দের আহবান জানিয়েছেন তিনি।
ব্যাংকার তাজ উদ্দিন আহমেদ বলেন, এ ট্রাস্টের কার্যক্রম স্বদেশ প্রেমের পরিচয় বহন করে। এ ট্রাস্টে যারা সার্বিক ভাবে সহযোগিতা করছেন এবং যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সকলের দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য মহান আল্লাহর দরবারে তিনি দোয়া করেন।
সাবেক চেয়ারম্যান সামছুজ্জামান সমছু মিয়া তার বক্তব্যে এ ট্রাস্টের কার্যক্রমকে ধন্যবাদ জানিয়েছেন।
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সিতার মিয়া বলেন, এ ট্রাস্টের সভাপতি হচ্ছেন, অলংকারি ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান সুনামধন্য সালিস ব্যক্তিত্ব মরহুম সরফরাজ আলী সফা মিয়ার সুযোগ্য সন্তান যুক্তরাজ্য প্রবাসী
এম এ মল্লিক। তিনি ট্রাস্টের মানবতাবাদী এমন কাজের প্রশসংসা করেন এবং ট্রাস্ট নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।
কবি সাংবাদিক নজমুল ইসলাম মকবুল তিনি ট্রাস্টের এসব উদ্যোগকে আন্তুরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন এবং তাদের স্বদেশ প্রেমিক মানুসিকতাকে অভিনন্দন জানান।
বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক
মোঃ শাহিন উদ্দিন বলেন, এই ট্রাস্ট বিগত কয়েক বৎসর থেকে অলংকারি ইউনিয়নের অধিবাসীদের সুখ দুঃখের সাথী হয়ে পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, এটা তাদের স্বদেশ প্রেমের উজ্জল দৃষ্টান্ত।