গৌরনদী প্রতিনিধি \ মনসা মঙ্গল কাব্যের রচয়িতা, মধ্যযুগের প্রখ্যাত কবি বিজয় গুপ্তর প্রতিষ্ঠিত পাঁচশ’ ২৮ বছরের পুরোনো বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের ঐতিহাসিক মনসা মন্দির পরিদর্শন করেছেন ভিয়েতনামের হাই কমিশনার হিপেন ভিচিং।
শনিবার বিকেলে হাই কমিশনার হিপেন ভিচিং, স্ত্রী মিসেস হিপেন ভিচিং ও তার একান্ত সচিব মিঃ এ্যান কে সাথে নিয়ে মন্দির পরিদর্শন করেন। এসময় মন্দির কমিটির পক্ষ থেকে হাই-কমিশনারকে সংবর্ধণা প্রদান করা হয়।
মনসা মন্দির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি শ্রী তারক চন্দ্র দে’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাশ গুপ্ত, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সহ অন্যান্যরা।