• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৭, ২০২২, ১২:১৬ অপরাহ্ণ
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি : আজ১৭/০৭/২০২২ খ্রিঃ সকাল ১০.০০টা পুলিশ লাইন্স ড্রিল সেটে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভার শুরুতেই গত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণ মূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করা হয়।
কল্যান সভা পরিচালনা করেন জনাব জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, “নাভারণ” সার্কেল, যশোর।

উক্ত কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশে কর্মরত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ফোর্সের ওয়েল ফেয়ারের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। একই সাথে ডিসিপ্লিন এর ব্যাপারে গুরুত্বারোপ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ সহ বিভিন্ন পদমার্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।