• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সেই ভাইরাল শ্যামলের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৭, ২০২২, ১৭:২৩ অপরাহ্ণ
সেই ভাইরাল শ্যামলের সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি:

সেই ভাইরাল শ্যামল এখন টিকেট কালোবাজারির মূল হোতা’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন শ্যামল চন্দ্র। রোববার সুন্দরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। শ্যামল উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের নেপাল চন্দ্রের ছেলে ও বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনের একটি বেসরকারি ট্রেনের টিকিট কাউন্টারে কর্মরত। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৩-১৫ জুলাই বিভিন্ন জাতীয়, স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে তার বিরুদ্ধে কালোবাজারির মাধ্যমে টিকেট বিক্রি করার অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা হয়। তাকে সামাজিকভাবে হেয় করতে এমন ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি আরোও বলেন, ইউটিউব চ্যানেল ‘আড্ডা মিডিয়া ৭১’ চ্যানেলের স্বত্বাধীকারির সাথে যে ফোনালাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে তা পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত। কিছুদিন আগে ‘আড্ডা মিডিয়া ৭১’র স্বত্বাধিকারী তাকে ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় সামাজিকভাবে হেয় করতে সংবাদ পরিবেশন করেছেন। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্রনিন্দা জানান তিনি। সংবাদ সম্মেলনে তার সাথে আশিক খান, ইনতিয়াজ আহমেদ আবিদ উপস্থিত ছিলেন।