• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে কম্পিউটারের দোকানে দূধূর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৮, ২০২২, ১৩:০০ অপরাহ্ণ
গৌরনদীতে কম্পিউটারের দোকানে দূধূর্ষ চুরি

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরের পার্থ কম্পিউটার সিস্টেম নামের একটি দোকানে রবিবার দিবাগত গভীর রাতে দূধূর্ষ চুরি সংঘটিত হয়েছে। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
দোকান মালিক পার্থ হালদার জানান, দোকানের সিসিটিভির ফুটেজে দেখা যায় রবিবার দিবাগত রাত দুইটা ২৬ মিনিটের সময় দোকান ঘরের উপরের টিনের চালা কেটে সিলিং ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চোর। পরবর্তীতে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ একলক্ষ ৬৫ হাজার টাকা নিয়ে যায় চোরেরা।