• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুকসুদপুরে আওয়ামী লীগের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৮, ২০২২, ০৯:১৭ পূর্বাহ্ণ
মুকসুদপুরে আওয়ামী লীগের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউপি উপ-নির্বাচনকে কেন্দ্র করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাংচুর ও নেতাকর্মীদের উপর হামলা করে অর্ধশতাধিক নেতাকর্মী আহতের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাশে করেছে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ।

আজ সোমবার (১৮ জুলাই) সকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহমেদ মুক্তু মুন্সী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাব্বির খান, বাটিকামারী আওয়ামী লীগ সভাপতি মঞ্জুর মোরশেদসহ অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, ১৫ জুলাই শুক্রবার আওয়ামী লীগের নৌকার নির্বাচনী অফিসে স্বতন্ত্রপ্রার্থী ইবাদত মাতুব্বর তার সন্ত্রাসী দলবল নিয়ে হামলা চালিয়ে অফিস ভাংচুর ও অর্ধশতাধিক নেতাকর্মীদের আহত করে। আওয়ামী লীগের অফিস ভাংচুর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা করে অর্ধশতাধিক নেতাকর্মী আহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানাই। একই সাথে উপ-নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী ইবাদত মাতুব্বর ও তার সন্ত্রীদের গ্রেফতার কামনা করছি। #