• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কলসকাঠী ইউনিয়ন বিএনপি সম্পাদক আল আমিন মোল্লার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৮, ২০২২, ১৬:১১ অপরাহ্ণ
কলসকাঠী ইউনিয়ন বিএনপি সম্পাদক আল আমিন মোল্লার বহিষ্কারাদেশ প্রত্যাহার

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলা আমিন মোল্লার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (১৭ জুলাই) সাবেক এমপি ও উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয়।

তার এ বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ায় এখন থেকে কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে আল আমিন মোল্লার দায়িত্ব পালনে কোন বাধা নেই বলে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান।

এ বিষয়ে সাথে আলাপকালে আল আমিন মোল্লা সাংবাদিকদের জানান, তিনি দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা। তৃণমূল থেকে তিনি এ পর্যন্ত উঠে এসেছেন। তার বহিস্কারাদেশ প্রত্যাহার করায় তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।