• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের সাথে ভিয়েতনামের একটা সুসম্পর্ক রয়েছে-বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৮, ২০২২, ০৯:২৯ পূর্বাহ্ণ
বাংলাদেশের সাথে ভিয়েতনামের একটা সুসম্পর্ক রয়েছে-বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত এইচ.হি মিঃ পাম ভিয়েত চেন বলেছেন, বাংলাদেশের সাথে ভিয়েতনামের একটা সুসম্পর্ক রয়েছে। আমরা কৃষি ও মৎস্য সেক্টরে একসাথে কাজ করতে চাই। এজন্য তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহবান জানান।

আজ সোমবার দুপুরে গোপালঞ্জে বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অব কমার্সের আয়োজনে গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে স্থানীয় ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভায় রাষ্ট্রদূত এসব কথা বলেন।

তিনি বলেন, তিনি জাতির পিতার সামধিতে আসতে পেরে ও শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছেন।

এর আগে সকাল ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত এইচ. হি মিঃ পাম ভিয়েত চেন।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশের নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত এইচ.হি মিঃ পাম ভিয়েত চেন বঙ্গবন্ধু ভবনে ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এবং জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন।

এসময় রাষ্ট্রদূত এইচ.হি মিঃ পাম ভিয়েত চেন-এর সহধর্মীরনী মিসেস পাম, রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা মি: এ্যান, সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান, পরিচালক সাইফুল ইসলাম টিপু, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেনসহ উপস্থিত ছিলেন। #