• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় স্বর্ণ ব্যবসায়ীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৮, ২০২২, ১৫:০৭ অপরাহ্ণ
গলাচিপায় স্বর্ণ ব্যবসায়ীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সজ্ঞিব দাস গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি সোমবার (১৮ জুলাই) দুপুর ১টায় গলাচিপা থানার আয়োজনে থানা চত্বরে অফিসার ইনচার্জ (ওসি)এম আর শওকত আনোয়ার ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গলাচিপা বনিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত।
সভায় বক্তারা আইন-শৃঙ্খলা জোরদার ও নিরাপত্তা বিষয়সহ স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে পাঁচটি বিষয় নিশ্চিতকরণে আহ্বান জানান।
বিষয়গুলো হল- চোরাই স্বর্ণ ক্রয়- বিক্রয় বন্ধ, প্রতিটি দোকান সিসি ক্যামেরার আওতাভুক্ত করণ, দোকানের সামনে ও পেছনে নিরাপত্তা বাতি নিশ্চিতকরণ, রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা প্রহরী নিয়োগ করতে হবে।