বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল।
১৮ জুলাই সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার জাকির জমাদ্দার, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক খান মোহাম্মদ সেলিম, দৈনিক নয়া শতাব্দীর মোঃ মাসুদ শিকদার, ৭১ টিভির দীন মোহাম্মদ দিনু, বাংলা টিভির এস এম পলাশ, আনন্দ টিভির বায়েজিদ বাপ্পি, মাই টিভির মোঃ মিজানুর রহমান, দৈনিক আজকের বার্তার সাইদুর রহমান, দৈনিক আজকের সুন্দরবনের উত্তম দাস, দৈনিক তারুণ্যের বার্তার মোঃ আবুল বাশার, দৈনিক জনকণ্ঠের জিয়াউল হক আকন, দৈনিক কলমের কন্ঠের সোহেল রানা মুন্সী, দৈনিক বাংলাদেশ বাণীর অরুন দাস, দৈনিক যায় যায় দিনের তুহিন সিকদার, দৈনিক দক্ষিণের কন্ঠের হাবিব আকন প্রমূখ।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না-মাননীয় প্রধানমন্ত্রী এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতক জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রমের আওতায় বাকেরগঞ্জ উপজেলায় এ পর্যন্ত সর্বমোট ২৭০ টি পরিবারকে ২ শতক জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জুলাই বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় তৃতীয় পর্যায়ে (২য় ধাপে) উপকারভোগী পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারা বাংলাদেশের ২৬,২২৯ টি এবং বাকেরগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়নের ৬৯ টি পরিবারকে ২ শতক জমিসহ গৃহপ্রদান কার্যক্রম শুভ উদ্বোধন করবেন।