• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুকসুদপুরে ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী পক্ষে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৮, ২০২২, ১০:১২ পূর্বাহ্ণ
মুকসুদপুরে ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী পক্ষে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৯নং বাটিকামারী ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী মো: ইবাদত মাতুব্বরের প্রচার-প্রচারনায় বাঁধা দেওয়া, ব্যানার পোস্টার ছিড়ে ফেলাসহ বিভিন্ন অভিযোগে নৌকার প্রার্থী শাহ নাজিম উদ্দিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বাটিকামারি ইউনিয়নের পুরাণ রথখোলা গ্রামের বটতলায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন হাজী রফিকুল ইসলাম মাছুদ।

তিনি বলেন, বাটিকামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ আকরাম জাফর ফকির সড়ক দূর্ঘটনায় মারা যাওয়ার পরে এ ইউনিয়নে আগামী ২৭ই জুলাই উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বতন্ত্রপ্রার্থী মো: ইবাদত মাতুব্বর আনারস প্রতিক নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে আসছেন। কিন্তু নৌকার প্রার্থী শাহ নাজিম উদ্দিনের সমর্থকরা নির্বাচনী প্রচার-প্রচারনায় বাঁধা সৃষ্টি করছেন। এসমনকি আমাদের নির্বাচনী ক্যাম্পসহ বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনার পরে ইউনিয়বাসী সুষ্ঠু ভাবে ভোট দিতে পারবে কিনা সেটা নিয়ে সংশয় প্রকাশ করছি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ও প্রধামন্ত্রী শেখ হাসিনা ছবি সংযুক্ত ব্যানার ও পোস্টার ছিড়ে আমাদের কর্মী সমর্থকদের নামে ফেসবুকে অপপ্রচার করছে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সংযুক্ত ব্যানার ও পোস্টার ছেড়ার ব্যাপারে আমরা কেউ জড়িত না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

তিনি অরো বলেন, আমরা সকলেই আওয়ামী লীগ কর্মী। এখানে আওয়ামী লীগ ছাড়া আর কেউ নেই। আমরা সাধারণ জনগণ সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন চাই এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যাবস্থা করতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।

এ সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল ওদুদ ভুইয়া, মো: আওয়াল ফকির, আব্দুল রাজ্জাক মওলানা, হীরু মিয়া, সাবেক ইউপি সদস্য কাওছার আলী ভুইয়া, শিক্ষক বাদশা মাতুব্বর, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রিজাউল হক, শাহ আলমসহ ওই ইউনিয়নের প্রায় সহস্রাধীক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। #