–মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (৩য়পর্যায়ের -২ ধাপ) শুভ উদ্বোধন আগামী ২১জুলাই। এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় উপজেলা হল রুমে মেহেন্দিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরুননবী এক প্রেস ব্রিফিং করেন। আগামি ২১ জুলাই ২০২২ তারিখে মুজিববর্ষ উপলক্ষে সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী ছিন্নমূল, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করবেন। এ কার্যক্রমের অংশ হিসেবে মেহেন্দিগঞ্জ উপজেলায় ১৪৫ টি পরিবারের নিকট স্বপ্নের নীড় হস্তান্তর করা হবে। এটি দরিদ্র জনগনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে মূল্যবান উপহার। এ প্রেস ব্রিফিং এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি আঃ রাজ্জাক, চরগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক সামছুল বারী মনির, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সঞ্জয় দেবনাথ, সহ- সাধারন সম্পাদক মনিরুল মোরশেদ রবিন, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউছুব আলী সৈকত, সাধারন সম্পাদক মোঃ তাজেম আলী, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন খান, দপ্তর সম্পাদক( ভারপ্রাপ্ত) মোঃ সম্রাট হোসেনসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় মেহেন্দিগঞ্জে কর্মরত সাংবাদিকগণ।