স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জেলা যুবলীগের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচী শুরু করা হয়েছে।
আজ মঙ্গলবার জেলা শহরের পোস্ট অফিস রোডে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচী শুরু করা হয়। এ কর্মসূচীতে জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী আশিকুল হাসান শিমুল, উপ দপ্তর সম্পাদক তানভীর হাসান জনি, জেলা যুবলীগ সদস্য আমিনুল ইসলাম লিপন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত ঢালী, শহর যুবলীগ নেতা সুকান্তসহ জেলা, উপজেলা ও শহর যুবলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে একটি বৃক্ষ রোপন করা হয়। এসময় ৫ শতাধিক বৃক্ষ বিতরণ করা হয়। #