• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদী উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৯, ২০২২, ১০:৩৮ পূর্বাহ্ণ
গৌরনদী উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলণ

গৌরনদী প্রতিনিধি \ মুজিববর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক বরিশালের গৌরনদী উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস বলেন, উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নের পাঁচটি ক্লাস্টারের মাধ্যমে ৯২ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আগামী বৃহস্পতিবার কবুলিয়াত হস্তান্তর করা হবে। এছাড়াও চাঁদশী ইউনিয়নকে ভূমিহীন মুক্ত ঘোষনা করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন সহ অন্যান্যরা।