• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে সাম্প্রদায়িক হামলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সাংসদ পংকজ নাথ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৯, ২০২২, ১৫:২০ অপরাহ্ণ
নড়াইলে সাম্প্রদায়িক হামলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সাংসদ পংকজ নাথ।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ঃ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। সাংসদ পংকজ নাথ তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন যখন দ্রুত গতিতে এগিয়ে চলছে ঠিক তখনই স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাত সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল অপশক্তিকে বিনাশ করে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তুলবো। এসময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, হুইপ পঞ্চানন বিশ্বাস, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সাবেক প্রতিমন্ত্রী ড.বীরেন সিকদার এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, মাশরাফি বিন মুর্তজা এমপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ঘটনাস্থল পরিদর্শন শেষে নড়াইল জেলা প্রশাসক আয়োজিত ধর্মীয় সম্প্রীতি রক্ষার মতবিনিময় সভায় যোগদান করেন নেতৃবৃন্দ।