• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ জেলা যুবলীগের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৯, ২০২২, ১৫:২১ অপরাহ্ণ
গোপালগঞ্জ জেলা যুবলীগের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জেলা যুবলীগের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচী শুরু করা হয়েছে।

আজ মঙ্গলবার জেলা শহরের পোস্ট অফিস রোডে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচী শুরু করা হয়। এ কর্মসূচীতে জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী আশিকুল হাসান শিমুল, উপ দপ্তর সম্পাদক তানভীর হাসান জনি, জেলা যুবলীগ সদস্য আমিনুল ইসলাম লিপন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত ঢালী, শহর যুবলীগ নেতা সুকান্তসহ জেলা, উপজেলা ও শহর যুবলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে একটি বৃক্ষ রোপন করা হয়। এসময় ৫ শতাধিক বৃক্ষ বিতরণ করা হয়। #