গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার সাত ইউনিয়ন ও পৌরসভায় করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার পশ্চিম বেজহার কমিউনিটি ক্লিনিক থেকে বুস্টার ডোজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু, ফরেস্টার মন্দ্রিনাথ হালদার, ইউপি সদস্য আব্দুর রহিম সরদার, হাসান আল মামুন সহ অন্যান্যরা। শেষে কমিউনিটি ক্লিনিকের সামনে বৃক্ষরোপন করেন অতিথিরা।