• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৯, ২০২২, ০৩:৫৫ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

দানিসুর রহমান লিমন-
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) রাত ১২.০১ মিনিটে জেলা বিএনপির আহবায়ক এড. মুজিবুর রহমান নান্টু ও সদস্য সচিব এড. আকতার হোসেন তালুকদার মেবুল স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

জেলা বিএনপির নিজস্ব প্যাডে আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞতিতে জানানো হয়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর অনুমোদিত বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ বিধায় সংগঠনের পুনর্গঠন কার্যে উক্ত কমিটি যথারীতি বিলুপ্ত ঘোষণা করা হইল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উক্ত শাখার অনুকূলে গঠিত সাংগঠনিক টিম যাবতীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করিবেন।

এর ফলে সাবেক এমপি ও উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খানের আহবায়ক পদসহ সকল সদস্য পদ বিলুপ্ত হয়ে গেছে। এখন থেকে তাদের এ কমিটির কোন বৈধতা রইলোনা।