বরিশাল ব্যুরো
বরিশালে প্রানী সম্পদ উৎপাদন ও পুষ্টি কার্যক্রমের জন্য সামাজিক আচারণ পরিবর্তন কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা এসিডিএ/ভোকা, ইউএসএআইডি এর অর্থায়নে পরিচালিত ফিট দা ফিউচার বাংলাদেশ লাইভস্টক এন্ড নিউট্রেশন অ্যাক্টিভিটি হোটেল গ্রান্ড পার্কে এই কর্মশালার আয়োজন করেছে। এই কর্সূচীর মূল লক্ষ্য, টেকসইভাবে প্রাণিসম্পদ এর উৎপাদ বৃদ্ধি, দুধ, দুগ্ধজাত পণ্য ও মাংস সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং জনগণের অভ্যাসগত পরিবর্তনের মাধ্যমে দুধ, মাংস এবং দুগ্ধজাত পণ্য খাওয়া বৃদ্ধি করার মাধ্যমে পুষ্টির উন্নয়ন করা।
কর্মশালার সভাপতিত্ব করেন সিভিল সার্জন ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা.মারিয়া হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক ডাঃ মোঃ আব্দুস সবুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাণিসম্পদ ও পুষ্টি কার্যক্রমের চিপ অফ পার্টি মোহাম্মদ নূরুল আমীন সিদ্দিকী, ডেপুটি চিপ অফ পার্টি ও টীম লিড নিউট্রেশন মোহাম্মদ কামরুজ্জামান, প্রাণিসম্মদ উৎপাদনের টীম লিড ডা. আবদুস সালাম, এসবিসির ম্যানাজার মোঃ শাহজাহান মাতুব্বর। কর্মশালায় সরকারি বিভিন্ন সংগঠনের জেলা এবং ডিভিশনাল প্রতিনিধি ইউএসএআইডি বিভিন্ন কর্মসূচির উন্নয়ন সহযোগী পার্টনার, বিভিন্ন এনজিও এবং ইউএন সংস্থার প্রতিনিধি, প্রাইভেট সেক্টর প্রতিনিধি এবং খামারী ও বাজার প্রতিণিধি ও বাজার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সঠিক প্রাণিজ আমিষ গ্রহণের ক্ষেত্রে উৎপাদনের পাশাপাশি সহজ প্রাপ্ততা এবং সচেতনতা অত্যান্ত গুরুত্বপ্রদান করেন। এ চ্যালেন্স মোকাবেলায় সরকারের বিভিনন্ন দপ্তর বিশেষ করে প্রাণিজ পুষ্টি বিশেষ করে দুধ, দুগ্ধজাত পণ্য ও মাংস খাওয়ার ক্ষেত্রে সচেতনতার অভাব রয়েছে। প্রাণীজ আমিষ যেমন দুধ, দুগ্ধজাত পণ্য এবং মাংস খাওয়া বৃদ্ধি করতে হলে উক্ত পণ্যের উৎপাদন, বাজারজাতকরণের সুযোগ এবং সচেতনতা বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ। ##