মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।। মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নে আ’লীগ নেতা মরহুম জামাল খা’র ছেলে বর্তমান ইউপি সদস্য ভাষানচর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামিম খানঁকে প্রকাশ্য ফিল্মি স্টাইলে কুপিয়ে গুরুত্বর জখম করেছে একদল সন্ত্রাসী। তার শরীরে ১০-১২টি কোপ দেওয়া হয়েছে। তাকে মুমূর্ষ অবস্থায় শেবাচিম হাসপাতালে নিলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার দ্রুত ঢাকায় প্রেরণ করেন। বুধবার বিকাল আনুমানিক সোয়া ৫ টায় হামলার ঘটনাটি ঘটে। কাজীরহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে ১টি মোটরসাইকেল এবং ২টি দা জব্দ করেন। আহত শামীম এর ১টি হাত প্রায় বিচ্ছিন্ন। একই দিনে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক নাসিরকেও কোপায় একই হামলাকারী সন্ত্রাসীরা। অভিযোগ পাওয়া গেছে, আনিছ কুইট্টাল, মন্টু ফকির, রহিম ফকির, করিম ফকির, রাকিব, জাফর এর নেতৃত্বে একদল সন্ত্রাসী হত্যার উদ্দ্যশে এই হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান শামিম খান ভাষানচর লঞ্চঘাটের সুপারভাইজার ইজারাদার দায়িত্ব শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন । এ সময় আলম বেপারীর দোকানের পূর্ব পাশে পরিকল্পিতভাবে অবস্থান করা আনিস ,জাফর,মন্টু সহ ৮/১০ জন সন্ত্রাসীরা ইউপি সদস্য শামীমের হাতের ডান কব্জি, পিঠে পায়ে কুপিয়ে রক্তাক্ত জখম করলে শামীম মাটিতে লুটিয়ে পরে। এ সময় তাঁর সহকর্মী নাসিরকেও কুপিয়ে জখম করে।এদের ডাক শুনে এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়| ঘটনার সংবাদ পেয়ে কাজিরহাট থানার তদন্ত ওসি আসলাম তার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।