• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা’য় জাল সনদে স্বামী-স্ত্রী শিক্ষকতা করায় আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২১, ২০২২, ০৫:২৩ পূর্বাহ্ণ
কুমিল্লা’য় জাল সনদে স্বামী-স্ত্রী শিক্ষকতা করায় আদালতে মামলা

আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা বরুড়া উপজেলার আগানগর আবুল বশির কারিগরি উচ্চ বিদ্যালয় ও জয়নগর এস.সি উচ্চ বিদ্যালয়ে জাল সনদ দিয়ে সহকারী গ্রন্থাগারিক পদে চাকরি নেন গিয়াস উদ্দিন ভূইয়া (৩৬) ও তাহার স্ত্রী নাসরিন সুলতানা(৩২)। স্বামী স্ত্রী দুইজনই চট্টগ্রাম কুমিরায় অবস্থিত আর্ন্তজাতিক ইসলামী বিশ^বিদ্যালয় হতে পোষ্ট গ্রেজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইন্ফরমেশন সাইন্স বিষয়ের উপর ২০১৫ সালে ভুয়া ডিগ্রি অর্জন ও জাল সনদ অর্জনের অভিযোগ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় তথ্য ও প্রমান সাপেক্ষে দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার ও সরকারি নিবন্ধনকৃত ঢাকা রিপোর্ট টুয়েন্টিফোর ডট কম নিউজ পোর্টালের কুমিল্লা প্রতিনিধি স্থানীয় সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর দৈনিক মুক্ত খবর পত্রিকায় ৬/৬/২০২২ইং ও ঢাকা রিপোর্ট টুয়েন্টিফোর ডট কম নিউজ পোর্টালে ৯/৬/২০২২ইং তারিখে বরুড়া উপজেলার কালামুড়ি গ্রামের গিয়াস উদ্দিন ভূইয়া(৩৬) বর্তমানে আগানগর আবুল বশির কারিগরি উচ্চ বিদ্যালল ও তাহার স্ত্রী নাসরিন সুলতানা(৩২) জয়নগর এস.সি উচ্চ বিদ্যালয়ে কর্মরতদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন। অভিযুক্ত প্রতারক স্বামী/স্ত্রী দু’জনই প্রত্রিকায় সংবাদ প্রকাশের কারনে প্রতিবেদকের উপর ক্ষিপ্ত হইয়া ১৯/৭/২০২২ইং আগানগরে ভাড়াটে সন্ত্রাসী দেবিদ্বার উপজেলার নুরপুর গ্রামের ফজলু মিয়ার পুত্র আবু কাউসার(৩২) ও কোতয়ালী মডেল থানাধীন ঝাগরজুলি গ্রামের জুম্মন(৪০) এর সহযোগিতায় বলবৎ প্রয়োগ করে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেন এবং জাল সনদে শিক্ষকতাকারী নাসরিন সুলতানা সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুরের প্রাণ কেড়ে নেওয়ার হুকুম প্রদান করিয়া স্বামী গিয়াস উদ্দিন, আবু কাউছার ও জুম্মনসহ অন্যান্যদের নির্দেশ দিয়ে এলোপাতারি আক্রমন করে সাংবাদিককে আহত করে। স্থানীয়রা সাংবাদিককে বাঁচানোর চেষ্ঠায় এগিয়ে আসলে অভিযুক্তরা তাৎক্ষনিক পালিয়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় আহত সাংবাদিককে কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে গত ২০/৭/২০২২ইং কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৭নং আমলী আদালতে মামলা দায়ের করেন। মামলা নং:৭৯৮/২০২২ সি.আর। বিজ্ঞ আদালত স্বামী স্ত্রী বিদ্যালয়ে জাল সনদে চাকরি করার অপরাধ ও সাংবাদিকের উপর হামলার দায়ে মামলাটি আমলে নিয়ে ৪জনের বিরুদ্ধে বরুড়া থানার অফিসার ইনচার্জকে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। বিজ্ঞ আদালতে বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট রবিউল হক বাপ্পী।