গৌরনদী প্রতিনিধি \ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা-ভুরঘাটা বাসষ্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় সাইফুল বেপারী (২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত সাইফুল উপজেলার ভুরঘাটা এলাকার দুলাল বেপারীর ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ মোঃ বেলাল হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে অজ্ঞাতনামা গাড়ীর চাঁপায় মোটরসাইকেল চালক সাইফুল ঘটনাস্থলেই নিহত এবং মোটরসাইকেলের একজন আরোহী গুরুত্বর আহত হয়। তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আহতকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।