• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দারিদ্র বিমোচনে শেখ হাসিনা বিশ্বের মডেল-পংকজ নাথ এমপি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২১, ২০২২, ১১:০৮ পূর্বাহ্ণ
দারিদ্র বিমোচনে শেখ হাসিনা বিশ্বের মডেল-পংকজ নাথ এমপি।

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ আজ বৃহস্পতিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২৬,২২৯ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর অনুষ্ঠানে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, দারিদ্র বিমোচনে শেখ হাসিনা বিশ্বের মডেল। স্বনির্ভর বাংলাদেশ ভূমিহীনরাও আজ স্বাবলম্বী, ঘুরে দাড়িয়েছে অসহায় মানুষেরা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মাইলফলক অতিক্রম করে আজ একেকটি ছিন্নমূল মানুষের নীড়ে ফেরার পরিতৃপ্ত হাসির দিন। মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৪৫ টি জমিসহ গৃহ হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার এডিসি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার দাস, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন, উপজেলা সাংবাদিক আবুল কালাম, প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।