• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে বিএসএমএমইউ উপাচার্যের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২২, ২০২২, ০৭:১৩ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে বিএসএমএমইউ উপাচার্যের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা: মো: শারফুদ্দিন আহমেদ।

আজ শুক্রবার (২২ জুলাই) বেলা ১১ টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিত মন্তব্য লিখে স্বাক্ষর করে ও সমাধি সৌধ কমপ্লেক্সে ঘুরে দেখেন।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডা: বশির আহমেদ জয়, সহযোগী অধ্যাপক ডাক্তার নাজির উদ্দিন মোল্লা, ডা: ইয়ারি মাহাবুব, ডা: ইন্দ্রজিত কুন্ডু, রেজিস্টার ড: মহিতুর রহমান উপস্থিত ছিলেন। #