• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২২, ২০২২, ১০:৫২ পূর্বাহ্ণ
রাঙ্গাবালীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১৪০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ১১টায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কাজির হাওলা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর ইউনিয়নের দক্ষিণ কাজির হাওলা গ্রামের সাইদুল হাওলাদারের ছেলে নাজমুল (২৭) এবং উত্তর কাজির হাওলা গ্রামের জহির হাওলাদারের ছেলে শাকিল (২৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দক্ষিণ কাজির হাওলা গ্রামে অভিযান চালায় রাঙ্গাবালী থানা পুলিশের একটি দল। এ অভিযানে ১৪০ পিস ইয়াবা এবং ২৫০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী নাজমুল ও শাকিল গ্রেপ্তার হয়। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার বলেন, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হবে।