• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালীস্থ জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২২, ২০২২, ১৪:১৭ অপরাহ্ণ
ইতালীস্থ জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ইতালি প্রতিনিধিঃ
৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেটের বর্তমান বন্যা পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর উদ্যোগে গতকাল ১৭ই জুলাই সন্ধ্যায় রোমের তরপিনাত্তারাস্থ রসই রেস্টুরেন্টের হল রুমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি সাব্বির আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিল আহমেদ এর পরিচালনায়
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুল উলামা হজরত আল্লামা ছায়েব কিবলাহ ফুলতলী রহঃ এর সুযোগ্য নাতি, বিশিষ্ট লেখক ও গবেষক হজরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী। এসময় স্থানীয় ওলামায়ে কেরামগণ বয়ান করেন।