মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা, সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সাচনা বাজার ইউনিয়নের রামনগর বাজারে মত বিনিময় সভা অনুষ্টিত হয়। শনিবার ১২ টায় ইউনিয়নের রামনগর বাজারে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনজু মিয়া, সাধারণ সম্পাদক জমির হোসেন এর সঞ্চালনায়, প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোকারক হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জামালগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, জেলা শ্রমিকলীগের সদস্য সায়েম পাঠান সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি এমপি রতন বলেন, শতাব্দির ভয়াবহ বন্যায় সুনামগঞ্জ জেলার রাস্তাঘাট সহ বাড়ীঘর ভেঙ্গে পড়েছে, সেই সাথে মসজিদ, স্কুল, কলেজও ক্ষতি হয়েছে, অচিরেই ঔই সকল মেরামত করা হবে।
তিনি আরও বলেন, মাননীয় ডেপটি স্পিকার, সংসদ সদস্য ও বীরমুক্তি যোদ্ধা এডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে ১ মিনিটি নিরাপত্তা পালন করেন।##