• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৩, ২০২২, ১০:২৮ পূর্বাহ্ণ
আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার নেহের নিগার তনু, সিনিয়র মৎস্য অফিসার মোহম্মদ আলম। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার সুশান্ত বালা, মৎস্য অফিসার রোজিনা আক্তার, মৎস্য সম্প্রসারণ অফিসার চন্দ্র শেখর সোম, একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, আমার বাড়ি আমার খামার প্রকল্প ব্যবস্থাপক রতন কুমার বৈদ্য, আনসার ও ভিডিপি অফিসার আয়শা খাতুন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি সরদার হারুন রানা, সাধারণ সম্পাদক তপন বসু, সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্যরা।